তালা প্রতিনিধি: তালায় র্যাবের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মাহফুজুর রহমান গাজী (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোড়াবটতলা নামক স্থান থেকে র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। আটক মাহফুজুর রহমান গাজী উপজেলার খলিলনগর গ্রামের শুকুর আলী গাজীর ছেলে।
র্যাব-৬ এর ডিএডি মো. জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে খলিলনগর ইউনিয়নের ঘোড়াবটতলা নামক স্থান থেকে আটক করে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
