ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: কেউ হিসাব রাখে না

admin ঢাকা
আপডেট: 25 March 2019, 20:43

একটি জনম শেষ হয়ে যায়
চাওয়া-পাওয়ার খেলায়,
কেউ শোনে তা কেউ বলে না
কেউ দেখে তা মনে রাখে না
আসমান-জমিন হাওয়ায়।
নদীর কাছে শুধায় যেয়ে হিসাব তুমি কি রাখ?
কত অশ্রু, কত হাসি আর-
কত না মিলন-বিরহ গাথা,
ধুয়ে নিয়ে যেয়ে ফেলি তারে
প্রতিনিয়ত অথৈ সাগর জলে,
হারিয়ে যায় অনন্তকাল ঐ মহাকাল তলে।
বাতাসের কাছে জিগাই তখন-
সেই সৃষ্টি লগ্ন থেকে তুমি আছ
এ ধরণীর আশ্রয় চাদর হয়ে,
একটি জন্মের হিসাব তুমি কি
রেখেছ তুলে কভু হালখাতার তরে?
বলে, লক্ষ জন্মের ভারি-শ্বাস আর-
কান্নার লোনাজলে,
কভুও মোরে না পারে দুলিতে
তাই নিয়ত ফুল ফোটাই ঐ দুখী ক্লান্ত শাখে।
অবশেষে তাই ছুটে আমি যাই
ঐ নিঠুর মহাকাল বায়,
বলিতে কি কিছু পার?
মৃদু হেসে আমাকে সে জানায়
একটি করে পাতা ঝরে যায় গণিতের গণনায়
বল কে রাখে তার হিসাব-নিকাশ
কার আছে এ অবকাশ,
শেষ পাতাটি কবে ঝরে যাবে
সদাই আমি তারই অপেক্ষায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *