ঢাকাTuesday , 19 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ৩ ইটভাটা মালিককে ১৪ লাখ টাকা জরিমানা

admin ঢাকা
আপডেট: 19 March 2019, 22:27

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিন ইটভাটা মালিককে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভাটাগুলোর চুলা আংশিক বিনষ্ট করা হয়।
যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা জানান, পৌর শহরের মধ্যে ও পৌর শহরের সীমানা সংলগ্ন এলাকায় এবং পরিবেশ আইন যথাযথভাবে না মেনে ভাটা নির্মাণ করায় মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে মণিরামপুরের মেসার্স কিং ব্রিকস মালিককে ৪ লাখ টাকা, মেসার্স গোল্ড ব্রিকস ও মেসার্স গাজী ব্রিকস মালিককে ৫ লাখ টাকা করে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজির আহমেদ ও পুলিশের একটি দলসহ র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *