মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিন ইটভাটা মালিককে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভাটাগুলোর চুলা আংশিক বিনষ্ট করা হয়।
যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা জানান, পৌর শহরের মধ্যে ও পৌর শহরের সীমানা সংলগ্ন এলাকায় এবং পরিবেশ আইন যথাযথভাবে না মেনে ভাটা নির্মাণ করায় মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে মণিরামপুরের মেসার্স কিং ব্রিকস মালিককে ৪ লাখ টাকা, মেসার্স গোল্ড ব্রিকস ও মেসার্স গাজী ব্রিকস মালিককে ৫ লাখ টাকা করে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজির আহমেদ ও পুলিশের একটি দলসহ র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
