ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 21:29

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২শ ৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সোহেল পারভেজের নেতৃত্বে একটি আভিযানিক দল শার্শা থানাধীন দূর্গাপুর মাঝের পাড়া গ্রাম থেকে ২০৭ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন হাসান আলী (২৫) ও মারুফ হোসেন (২৫)। আটক দুই মাদক ব্যবসায়ী শার্শার দূর্গাপুর গ্রামের বাসিন্দা।
র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ জানান, গ্রেফতারকৃতদেরকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *