শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২শ ৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সোহেল পারভেজের নেতৃত্বে একটি আভিযানিক দল শার্শা থানাধীন দূর্গাপুর মাঝের পাড়া গ্রাম থেকে ২০৭ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন হাসান আলী (২৫) ও মারুফ হোসেন (২৫)। আটক দুই মাদক ব্যবসায়ী শার্শার দূর্গাপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ জানান, গ্রেফতারকৃতদেরকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
