Sunday, 6 September 2026

কেশবপুরে মৎস্য ঘের মালিককে জেল জরিমানা

admin ঢাকা
আপডেট: 4 July 2018, 18:22

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সরকারি রাস্তার উপরে মৎস্য ঘেরের বেঁড়ি দেওয়ায় এক ঘের মালিককে জেল জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জেল জরিমানা করেন।
দ-প্রাপ্ত ঘের মালিক মোদ্দাচ্ছের হোসেন বাবু (৫০) উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানূর রহমান জানান, সরকারি রাস্তার উপর ঘেরে বেঁড়ি করে রাস্তার ক্ষতিসাধন করায় ঘের মালিক মোদ্দাচ্ছের হোসেন বাবুকে ২৯১ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জেল অনাদায়ে আরও ৫ দিনের জেল প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *