ঢাকাWednesday , 4 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 4 July 2018, 18:20

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান সমর্থিত পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।
বুধবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৪৭০ জন ভোটারের মধ্যে ৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল। নির্বাচনে বিজয়ীরা হলেন, মহিলা অভিভাবক সদস্য বেগম মেরী আমীন (২৪২ ভোট)। পুরুষ অভিভাবক সদস্য গৌতম রায় (২৩৯ ভোট), মুকুন্দ তরফদার (২২২ ভোট) এস এম আসাদুজ্জামান (২০৭ ভোট), এবং কামরুল ইসলাম মোড়ল (২০৩ ভোট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *