ঢাকাWednesday , 4 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 4 July 2018, 18:21

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানকে (৩২) গ্রেফতার করছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুলাই) রাতে উপজেলা সদরের মধু সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুজ্জামান উপজেলার দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
কেশবপুর থানার উপপরিদর্শক শ্যামল সরকার জানান, মঙ্গলবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মধু সড়ক এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে। বুধবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com