আশাশুনির গদাইপুরে স্টুডেন্টস কাউন্সিল
Exif_JPEG_420 খাজরা প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) স্কুল কক্ষে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের তত্বাবধানে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৭৮ ছাত্র-ছাত্রীর মধ্যে ৭৪ জন ভোট প্রদান করে। ভোটে চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জীর কন্যা ঋতু ব্যানার্জীসহ সাত জন ছাত্র-ছাত্রী জয় লাভ করেছে। বিজয়ী ছাত্র-ছাত্রী হচ্ছে তৃতীয় শ্রেণি থেকে তামান্না খাতুন, ঋতু ব্যানার্জী, হাবিবুল্লাহ। চতুর্থ শ্রেণি থেকে ফারজানা খাতুন ও সবুজ হোসেন। ৫ম শ্রেণি থেকে ইব্রাহিম হোসেন ও শ্যামা বালা।

Leave a Reply