ঢাকাMonday , 25 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির গদাইপুরে স্টুডেন্টস কাউন্সিল

admin
February 25, 2019 10:40 pm
Link Copied!

খাজরা প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) স্কুল কক্ষে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের তত্বাবধানে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৭৮ ছাত্র-ছাত্রীর মধ্যে ৭৪ জন ভোট প্রদান করে। ভোটে চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জীর কন্যা ঋতু ব্যানার্জীসহ সাত জন ছাত্র-ছাত্রী জয় লাভ করেছে। বিজয়ী ছাত্র-ছাত্রী হচ্ছে তৃতীয় শ্রেণি থেকে তামান্না খাতুন, ঋতু ব্যানার্জী, হাবিবুল্লাহ। চতুর্থ শ্রেণি থেকে ফারজানা খাতুন ও সবুজ হোসেন। ৫ম শ্রেণি থেকে ইব্রাহিম হোসেন ও শ্যামা বালা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।