আশাশুনিতে পর্ণোগ্রাফি আইনে একজনসহ গ্রেফতার ৪
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে পর্ণেরগ্রাফি আইনে এক যুবকসহ পৃথক মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৬ এর সহায়তায় আশাশুনি থানা পুলিশের একটি টিম খুলনার শিববাড়ী মোড় থেকে বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের ফার্মেসি মালিক স্বপন গাজীর ছেলে পর্ণোগ্রাফি আইনের মামলার আসামি তৈয়বুর রহমান সোহানকে গ্রেফতার করে। সোহান আশাশুনি থানার ১৮(১)১৯ নং মামলার আসামি।
অপরদিকে, পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত বুধহাটা গ্রামের মৃত ছিয়ামুদ্দীন সরদারের ছেলে এজদান, কুল্যা গ্রামের কপিল উদ্দীন সরদারের ছেলে মোশারফ ও মিত্র তেঁতুলিয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের ছেলে আকবরকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply