ঢাকাSunday , 24 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পর্ণোগ্রাফি আইনে একজনসহ গ্রেফতার ৪

admin
February 24, 2019 8:44 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে পর্ণেরগ্রাফি আইনে এক যুবকসহ পৃথক মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর সহায়তায় আশাশুনি থানা পুলিশের একটি টিম খুলনার শিববাড়ী মোড় থেকে বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের ফার্মেসি মালিক স্বপন গাজীর ছেলে পর্ণোগ্রাফি আইনের মামলার আসামি তৈয়বুর রহমান সোহানকে গ্রেফতার করে। সোহান আশাশুনি থানার ১৮(১)১৯ নং মামলার আসামি।
অপরদিকে, পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত বুধহাটা গ্রামের মৃত ছিয়ামুদ্দীন সরদারের ছেলে এজদান, কুল্যা গ্রামের কপিল উদ্দীন সরদারের ছেলে মোশারফ ও মিত্র তেঁতুলিয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের ছেলে আকবরকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।