ঢাকাWednesday , 4 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গ্রামপুলিশদের পোশাক প্রদান

admin ঢাকা
আপডেট: 4 July 2018, 18:12

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গ্রাম পুলিশদের পোশাক প্রদান করা হয়েছে। বুধবার (৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়। আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন উপস্থিত থেকে এ পোশাক প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পোশাক প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাল্য বিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জাতিকে এ অভিশাপ থেকে মুুক্ত করতে হলে সমাজের তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এলাকায় কোন অসংগতি পরিলক্ষিত হলে সাথে সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করতে হবে। অনুষ্ঠানে উপজেলায় কর্মরত ১০৭ জন গ্রাম পুুলিশকে (শার্ট, প্যান্ট, বেল্ট, ক্যাপ, রেইনকোর্ট, জ্যাকেট ও জুতা) পোশাক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *