সাতক্ষীরা ব্লাড ব্যাংকের বিজয় দিবস পালন
বল্লী প্রতিনিধি: মানবতার সেবায় নিয়োজিত সাতক্ষীরার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা ব্লাড ব্যাংক’ মহান বিজয় দিবস-২০১৮ পালন করেছে।
রোববার (১৬ই ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনটি এ উপলক্ষ্যে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেলের সদস্য আখতারুজ্জামান, ইসমাইল হোসেন রনি, জিয়াউর রহমান, মেহেদী জনি, ফিরোজ শাহ, আরাফাত হোসেন, ছন্দা, দিশা, রিমা, পলাশ চক্রবর্তী, আজম মুন্সী, হেলাল, সাকিব, ইমরান নাজির, মেঘলা, তানহা, আবদুল্লাহ, সুবর্ণা, মাসুদ, ইকরামুল, আখলাক, শিমুল প্রমুখ।
সাতক্ষীরা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা তন্ময় হাজরার দিকনির্দেশনায় আলোচনা সভা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে সংগঠনটি র্যালি বের করে। র্যালিটি সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ বেদিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

Leave a Reply