ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা ব্লাড ব্যাংকের বিজয় দিবস পালন

admin
December 17, 2018 11:57 pm
Link Copied!

বল্লী প্রতিনিধি: মানবতার সেবায় নিয়োজিত সাতক্ষীরার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা ব্লাড ব্যাংক’ মহান বিজয় দিবস-২০১৮ পালন করেছে।
রোববার (১৬ই ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনটি এ উপলক্ষ্যে বিজয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেলের সদস্য আখতারুজ্জামান, ইসমাইল হোসেন রনি, জিয়াউর রহমান, মেহেদী জনি, ফিরোজ শাহ, আরাফাত হোসেন, ছন্দা, দিশা, রিমা, পলাশ চক্রবর্তী, আজম মুন্সী, হেলাল, সাকিব, ইমরান নাজির, মেঘলা, তানহা, আবদুল্লাহ, সুবর্ণা, মাসুদ, ইকরামুল, আখলাক, শিমুল প্রমুখ।
সাতক্ষীরা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা তন্ময় হাজরার দিকনির্দেশনায় আলোচনা সভা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে সংগঠনটি র‌্যালি বের করে। র‌্যালিটি সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ বেদিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।