ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ৮ পিচ স্বর্ণের বারসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 14 December 2018, 23:00

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৮শ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টায় বেনাপোল সীমান্তের রাজাপুর এলাকা থেকে এই স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করে বিজিবি। আটকরা হলেন, বেনাপোলের বালুন্ডা গ্রামের আনিসুরের ছেলে রনি আক্তার বাবু (৩০) ও আমলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে এয়াকুব আলী (২৮)।
বিজিবি জানায়, পাচারকারীদের দুটি মটরসাইকেল ও তাদের শরীর তল্লাশী করে ৮ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য ৪০ লাখ টাকা।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *