ঢাকাTuesday , 27 November 2018
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে পান গাছ কেটে লাখ টাকার ক্ষতি

admin
November 27, 2018 8:52 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পূর্বশত্রুতায় ১৫শ’ পানের গাছ কেটে দিয়ে এক কৃষকের লাখ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে অজ্ঞাতদের নামে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাদার চন্দ্র হোড়ের ছেলে বিকাশ চন্দ্র হোড় ৩ বছর আগে বাড়ির পাশে দেড় বিঘা জমিতে পানের বরজ করে পরিচর্যা করে আসছেন। এ পর্যন্ত তার ওই বরজের পিছনে ২ লাখ টাকা খরচ হয়ে গেছে। এই বরজের পান বিক্রির টাকায় চলে ওই কৃষকের সংসার। বিকাশ চন্দ্র হোড় যখন বরজ থেকে পান বিক্রি শুরু করেন ঠিক তখনই দুর্বৃত্তরা ওই বরজের ১৫শ’ গাছ কেটে দেয়। এতে তিনি প্রায় লাখ টাকার ক্ষতির সন্মুখীন হয়েছেন। মঙ্গলবার এ ঘটনায় বিকাশ চন্দ্র অজ্ঞাতদের নামে থানায় অভিযোগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।