ঢাকাSunday , 25 November 2018
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে মাদক সম্রাট আকবরসহ আটক ৭

admin
November 25, 2018 8:24 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সম্রাট আকবারসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে আটক করেছে।
থানার ওসি শাহিন জানান, শনিবার রাতে উপ-পরিদর্শক ফকির ফেরদৌস আলীসহ পুলিশ ফোর্স উপজেলার মজিদপুর গ্রামের মাদক ব্যবসায়ী আকবার আলি, ভালুকঘর গ্রামের রজব আলির ছেলে এসএম সেলিম, সাগরদত্তকাঠি গ্রামের হাসান আলির ছেলে বদরুল, বুড়িহাটি গ্রামের মৃত রহিম মোড়লের ছেলে রিয়াজ উদ্দিনকে নিজ নিজ এলাকা থেকে আটক করে।
এর আগের রাতে অভিযান চালিয়ে উপজেলার ব্রহ্মকাটি গ্রামের ইজ্জত আলির ছেলে জাহাঙ্গীর, মজিবর রহমানের স্ত্রী রেশমা বেগম ও আলমঙ্গীর হোসেনকে আটক করা হয়। উভয়ে ওরেন্টভুক্ত আসামি। রোববার সকালে আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।