ঢাকাFriday , 2 November 2018
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৬

admin
November 2, 2018 9:24 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বরনডালী গ্রামের মোসলের আলীর ছেলে গোলাম রসুল (৩৫), একই গ্রামের মাহাবুর সরদারে ছেলে আবু সাঈদ মোহাম্মদ ফারুক (৩৫), কাবিলপুর গ্রামের আবদুল গফুর মোল্যার ছেলে এনামুল হক (২৮) ও নাজমুল হুদা (৩৫), শিকারপুর গ্রামের কাউছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম (৩৫) এবং পাত্রপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে মাহাবুর রহমান (৩৮)।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বরনডালী গ্রাম থেকে গোলাম রসুল, একই গ্রাম খেকে আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কাবিলপুর গ্রাম থেকে এনামুল হক ও নাজমুল হুদা, শিকারপুর গ্রাম থেকে শহিদুল ইসলাম এবং পাত্রপাড়া গ্রাম থেকে মাহাবুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। শুক্রবার তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।