ঢাকাTuesday , 24 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

Majharul islam ঢাকা
আপডেট: 24 November 2026, 21:42

পাইকগাছায় ফেরিঘাট পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় ফেরি চালুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তিনি দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে ফেরি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি উপজেলার সোলাদানা ইউনিয়নের আটটি ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সরকারি বরাদ্দের ৩০ লাখ টাকার অনুদানের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি দেলুটি ইউনিয়নের দারুনমল্লিকের নোয়াই থেকে সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা পর্যন্ত ফেরি পারাপারের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে ফেরি চালুর প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা সম্পর্কে খোঁজখবর নেন।

ফেরিঘাট পরিদর্শন শেষে সংসদ সদস্য সোলাদানা ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় বরাদ্দপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, মন্দির কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

সোলাদানা ইউনিয়নের আটটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে মোট ৩০ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কাকড়াবুনিয়া জামাইপাড়া পাঞ্জেগানা মসজিদে ৪ লাখ, পারিশামারী জামে মসজিদে ৩ লাখ, বেদবুনিয়া মঙ্গলিয়া জামে মসজিদে ৪ লাখ, পাটকেলপোতা চর জামে মসজিদে ৪ লাখ, পাইকগাছা পশ্চিমপাড়া পাঞ্জেগানা মসজিদে ৪ লাখ, বেদবুনিয়া বায়তুল মামুর জামে মসজিদে ৪ লাখ, ভ্যাকটমারী কেন্দ্রীয় জামে মসজিদে ৪ লাখ এবং সোলাদানা বাজার কেন্দ্রীয় সার্বজনীন কালীমন্দিরে ৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

এ সময় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা টিম সদস্য কাজী তামজীদ আলম, জেলা শূরা সদস্য মো. রুহুল কুদ্দুস, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নূর আলম সিদ্দিকী, মাওলানা আব্দুল হান্নান, সোলাদানা ইউনিয়ন সভাপতি মো. আজিবার রহমান, সেক্রেটারি কাজী মো. নাজমুল হোসেন, শ্রমিক সভাপতি আছাবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় পুশবিরোধী অভিযান: ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com