দেবহাটার কুলিয়া ইউনিয়নের টিকেটে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পটগান
দেবহাটার কুলিয়া ইউনিয়নের টিকেটে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পটগান
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিকেট গ্রাম উন্নয়ন সংগঠনের (টিকেট গ্রাম উন্নয়ন কমিটি) সভাপতি পরিমল দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল শিশু ফোরামের সহ-সভাপতি অনামিকা পাড় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটিটর জয় প্রকাশ, সুনিল সরকার, অতশী দাশ, পাপ্পু মন্ডল, নিতাই সানাম, রিপন মিস্ত্রি এবং দীপু বাছার।অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে শিশু সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধের নানা দিক তুলে ধরেন। টিকেট ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক পটগান উপভোগ করেন।

Leave a Reply