ঢাকাThursday , 12 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ বিষ্ণুপুরে স্কুল-মাদ্রাসা ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

Majharul islam ঢাকা
আপডেট: 12 November 2026, 22:32

কালিগঞ্জ বিষ্ণুপুরে স্কুল-মাদ্রাসা ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

কৃষ্ণনগর প্রতিনিধি:

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

তিনি বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তোফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা ইউনুছ আলী, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শেখ আঃ রহিম, ইউপি সদস্য গোলাম রব্বানী, আফসার উদ্দিন,খলিলুর রহমান, পীযূষ কান্তি রায়, ইউপি সদস্যা রোজিনা পারভিন, লাইলী পারভীন, পূর্ণিমা রানী, প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন আই মিলন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, মিন্টু সম্রাটসহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বিষ্ণুপুর ইউনিয়নের ৭৮ টি বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, খেলার জার্সি, ভলিবল সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও আলোচনা সভা

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com