আশাশুনির রামনগরে জনতার হাতে অজ্ঞান পার্টির সদস্য আটক
আশাশুনির রামনগরে জনতার হাতে অজ্ঞান পার্টির সদস্য আটক
সমীর রায়, আশাশুনি : আশাশুনির রামনগর গ্রামে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ডাকাতি চেষ্টার অভিযোগে আইনুল ইসলাম গাজী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক ব্যক্তি কয়রা থানার লোকা গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে।
ভুক্তভোগী কামরুল ইসলামের ছোট ভাই সাংবাদিক সাইদুল ইসলাম জানান, গত বুধবার (১১ নভেম্বর) দুপুরের খাবার খেয়ে ভাই কামরুল ইসলাম তার স্ত্রী ও মেয়ে খাদিজা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা পাড়ার লোকজন সতর্ক অবস্থানে ছিলাম।
ওইদিন গভীর রাতে (১টা ৪৫ মিনিটের দিকে) জানালার গ্রিল কেটে ঘরে ঢোকার চেষ্টার সময় আমরা আইনুল ইসলাম গাজীকে হাতেনাতে ধরে ফেলি। তবে তাদের দলের অন্য কাউকে আটক করতে পারিনি। আমিনুলের কাছ থেকে ১টি শাবল, ১টি সেলাইরেন্স ও একটি হলুদের কৌটা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিদুর রহমানকে জানালে এস আই আনজির সহ পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ধৃত ব্যক্তিকে উদ্ধার করেন।
সাইদুল জানান, আমার ভাই, ভাবী ও মেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়েছেন।
গত বছরেও এই কামরুল ইসলাম সরদারের বাড়িতে হলুদের গুঁড়ার সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ঘরের গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছিল এই চক্রটি

Leave a Reply