আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত
আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত
সমীর রায়, আশাশুনি :
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আশাশুনিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ সোহাগ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
জাতীয় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে এদিন দেশীয় প্রজাতির রুই, কাতলা, সিলভারকার্প, মৃগেল, ও তেলাপিয়া মাছ পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

Leave a Reply