ঢাকাSunday , 1 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাছখোলায় আব্দুল হাকিমের নেতৃত্বে বিধবার জমি জবরদখল: বাধা দেয়ায় প্রাণনাশের হুমকি!

Majharul islam ঢাকা
আপডেট: 1 November 2026, 21:06

মাছখোলায় আব্দুল হাকিমের নেতৃত্বে বিধবার জমি জবরদখল: বাধা দেয়ায় প্রাণনাশের হুমকি!

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সর উপজেলার মাছখোলা গেটপাড়া গ্রামে সরকারের কাছ থেকে বৈধভাবে ডিসিআরকৃত খাস জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে। মৃত জহুরুল ইসলামের স্ত্রী অসহায় বিধবা খাদিজা খাতুনের বন্দোবস্ত নেওয়া জমি জবরদখলে বাধা দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ন্যক্কারজনক ঘটনার প্রধান হোতা হিসেবে আবদুল হাকিমের নাম উঠে এসেছে।
ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জহুরুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন দীর্ঘদিন ধরে সরকারের নিয়ম অনুযায়ী ডিসিআরকৃত বৈধ খাস জমি ভোগদখল করে আসছেন। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকালর অভিযুক্ত আবদুল হাকিম ও তার সহযোগীরা দলবল নিয়ে ওই জমিতে হানা দেয়। অভিযুক্তরা অত্যন্ত সুকৌশলে জমিতে জোরপূর্বক জমির ঘেরা বেড়া উপড়ে দেয় এবং গাছগাছালি কেটে নেয়। এ সময় অসহায় বিধবা খাদিজা খাতুন নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী খাদিজা খাতুন জানান, স্বামী হারানোর পর একমাত্র সম্বল বলতে সরকারের দেওয়া এই ডিসিআরকৃত খাস জমিটুকুই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। কিন্তু প্রভাবশালী ভূমিদস্যু আব্দুল হাকিমের এমন বেপরোয়া ও অবৈধ কার্যকলাপে বর্তমানে তিনি পথে পথে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী খাদিজা খাতুন জানান, আইনি প্রক্রিয়া ও সরকারের বন্দোবস্তকৃত কাগজপত্রে জমির মালিক হওয়া সত্ত্বেও তাকে উচ্ছেদ করা হয়েছে এবং দফায় দফায় প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে আব্দুল হাকিম।

এদিকে সরকারের খাস জমি বন্দোবস্ত নিয়ে একজন অসহায় বিধবা নারী শান্তিপূর্ণভাবে বসবাস করলেও প্রভাবশালীচক্রের এমন জবরদখল ও হুমকির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এই ভূমিদস্যু আব্দুল হাকিম ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়াসহ বিধবার বন্দোবস্ত নেওয়া খাস জমি উদ্ধারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী বিধবা খাদিজা খাতুন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com