ঢাকাSunday , 1 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ওসি শাহিদুর এর মতবিনিময়

Majharul islam ঢাকা
আপডেট: 1 November 2026, 21:04

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ওসি শাহিদুর এর মতবিনিময়

সমীর রায়, আশাশুনি : আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান।

রবিবার (১ নভেম্বর) বিকাল ৫টায় আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান।
ওসি শাহিদুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি, অপরাধ ও মানুষের দুর্ভোগের চিত্র উঠে আসে। পুলিশের কোনো কাজে ভুলত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরবেন। এতে ভুল সংশোধনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট তথ্য নিশ্চিত করা যাবে।
মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশ একা সব অপরাধ নির্মূল করতে পারে না; এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত সৌহার্দ্য এবং সহযোগিতার সম্পর্ক বজায় থাকলে এলাকার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঞ্জয় কুমার দাস।
সাধারণ সম্পাদক আকাশ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, আহসান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সিনিয়র সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এস এম শরীফ
সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সামাজিক অপরাধ ও জননিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com