ঢাকাSunday , 1 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সমাজকর্মী নাহিদ হাসান তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত

Majharul islam ঢাকা
আপডেট: 1 November 2026, 21:02

সমাজকর্মী নাহিদ হাসান তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত

তালা প্রতিনিধি:
যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান।

শনিবার (১ নভেম্বর) তালা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নাহিদ হাসান স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন’র সভাপতি। ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ‘আমরা বন্ধু’ সংগঠনের যাত্রা শুরু করেন নাহিদ হাসান। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি শিশু অধিকার, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, যুব নেতৃত্বের বিকাশ ও মানবিক সহায়তামূলক কার্যক্রম নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস. এম. নাহিদ হাসান বলেন, “এ সম্মাননা আমার একার নয়, এটি আমাদের সংগঠনের সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা হিসেবে এ অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”

তার এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় তরুণ সমাজের মধ্যে উচ্ছাসের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com