আশাশুনি সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
আশাশুনি সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
অভিযানে পরিষদ চত্বরসহ আশপাশের ময়লা-আবর্জনা, অবাঞ্চিত তরুলতা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ কুমার মন্ডল, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ উপস্থিত থেকে কাজে সহযোগিতা করেন।

Leave a Reply