দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, বিএনপির শোক
দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, বিএনপির শোক
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমান (৪৫) মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ বাবলু।
শনিবার (৩১ অক্টোবর) জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারানোর শোক প্রকাশ করেন।

Leave a Reply