ঢাকাSaturday , 31 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

Majharul islam ঢাকা
আপডেট: 31 October 2026, 23:35

ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। এ সময় ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন। এ জন্য অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও তথ্য বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. আব্দুর রশিদ সানা, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ, পাঠাগার সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, নির্বাহী সদস্য মো. জিনারুল ইসলাম এবং সাংবাদিক মো. শাহাদাৎ হোসাইন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, বিএনপির শোক

31 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com