ঢাকাWednesday , 11 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় আ.লীগ নেতা সুভাষের রাজনৈতিক তৎপরতা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী: দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের দাবি

Majharul islam ঢাকা
আপডেট: 11 November 2026, 21:00

ভোমরায় আ.লীগ নেতা সুভাষের রাজনৈতিক তৎপরতা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী: দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের দাবি
ভোমরা প্রতিনিধি:
সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি গ্রাম ডাক্তার সুভাষ সরদার, পিতা হারু সরদার এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, অর্থ ও স্বর্ণ ছিনতাইয়ে সংশ্লিষ্টতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর অতীত কর্মকাণ্ড ও সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ।
স্থানীয়দের অভিযোগ, অতীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে জনপ্রতিনিধির প্রভাবকে কাজে লাগিয়ে গ্রাম ডাক্তার সুভাষ সরদার এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। গবাদিপশু বিক্রির টাকা, ঘেরের মাছ বিক্রির অর্থ কিংবা ধান বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার ক্ষেত্রেও সাধারণ মানুষকে বাধা ও হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাঁর কথিত সংঘবদ্ধ বাহিনীর মাধ্যমে অর্থ ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগও তুলেছেন কয়েকজন বাসিন্দা।
অভিযোগ রয়েছে, গ্রাম্য চিকিৎসক হিসেবে কাজ করার সুবাদে সুভাষ সরদার ভোমরা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিক বিষয় সম্পর্কে খোঁজখবর রাখতেন। সেই পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ গোষ্ঠীর মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হতো বলে অভিযোগ স্থানীয়দের। অতীতে প্রশাসনিক প্রভাব ব্যবহার করে প্রতারণামূলক ও হয়রানিমূলক মামলাদিয় মানুষকে হয়রানি করছে । দীর্ঘদিন ধরে এই সকল অবৈধ অর্থের ভাগাভাগি হতো ভোমরা বাজারে অবস্থিত তার গ্রাম্য ডাক্তার চেম্বারে প্রকাশ্যে।

এদিকে স্থানীয়দের সাম্প্রতিক অভিযোগ, সুভাষ সর্দার বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এবং আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে—এমন বক্তব্য ও প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে উদ্বুদ্ধ ও সংগঠিত করার চেষ্টা করছেন বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন। এলাকাবাসীর দাবি—ভোমরায় আর কোনো ভয়ভীতির পরিবেশ নয়, চাই আইনের শাসন।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অতীতের অভিযোগগুলো উপেক্ষা করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাতক্ষীরা জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁদের জোর দাবি—সুভাষ সরদার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা ও গ্রেপ্তারের আইনগত ভিত্তি পাওয়া গেলে তাঁকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তাঁর সঙ্গে কথিত সংঘবদ্ধ গোষ্ঠীর সদস্যদের ভূমিকাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
ভোমরার সাধারণ মানুষ কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ চান। প্রশাসনের কার্যকর পদক্ষেপের মধ্য দিয়েই এলাকায় সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা তাঁদের।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবনের বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ক্ষতিপূরণের চেক প্রদান

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com