ঢাকাSaturday , 7 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

Majharul islam ঢাকা
আপডেট: 7 November 2026, 23:08

সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতি‌নিধি :

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তারা।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরবনে জেলে বাওয়ালীদের উপর নির্মম নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com