সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এবং জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, ঐক্যবদ্ধ সমাজ গঠন এবং জাতীয় চেতনাকে পুনরুজ্জীবিত করতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply