ঢাকাThursday , 15 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

Majharul islam ঢাকা
আপডেট: 15 October 2026, 23:34

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৯১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পৃথকভাবে এসব এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। অন্যদিকে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বা ৩০০ বিজিবি সদস্য মোতায়েন করেছে।
৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও নয়টি পূজামণ্ডপ রয়েছে।

বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবেন।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ(পিএসসি সিগন্যাল) প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভিএসএল প্রশিক্ষণ

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com