ঢাকাTuesday , 13 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পিন্টু ঘোষের নিরপেক্ষ তদন্ত ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার সঠিক অনুসরণের দাবি যুব ঐক্য পরিষদের

Majharul islam ঢাকা
আপডেট: 13 October 2026, 19:13

পিন্টু ঘোষের নিরপেক্ষ তদন্ত ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার সঠিক অনুসরণের দাবি যুব ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার দ্রুত বিচার আদালতে দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সক্রিয় সদস্য পিন্টু ঘোষের পক্ষে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ তদন্ত এবং আইনের সুনির্দিষ্ট ধারা মেনে বিচারপ্রক্রিয়া নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পিন্টু ঘোষ বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা একজন সক্রিয় সদস্য। আইনের শাসন ও সঠিক বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলা যাচ্ছে যে, যেকোনো অভিযোগের নিরপেক্ষ ও আইনগত যাচাই অত্যন্ত জরুরি। সঠিক তদন্ত ছাড়া কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা কিংবা অন্যায় হয়রানির মুখে ঠেলে দেওয়া মৌলিক নাগরিক অধিকারের পরিপন্থী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দ্রুত বিচার আদালতে উত্থাপিত অভিযোগটি বর্তমানে প্রক্রিয়াধীন বিষয়। অতএব, অভিযোগের সত্যতা একমাত্র নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমেই উন্মোচিত হওয়া উচিত। প্রথাগত আইন অনুযায়ী, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে গণ্য করার সুযোগ নেই। তাই সব পক্ষের আইনগত অধিকার রক্ষা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক ও আইনি দায়িত্ব।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, “আমরা সর্বদা আইনের শাসন ও ন্যায়বিচারের পক্ষে। পিন্টু ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগের ক্ষেত্রে যাতে কোনো পক্ষপাতিত্ব না হয় এবং আইনানুযায়ী প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ পাক এবং আদালত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।”

সংগঠনটি আশা প্রকাশ করে যে, সংশ্লিষ্ট প্রশাসন ও বিচারিক কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবেন এবং সব পক্ষের নাগরিক ও আইনি অধিকার অক্ষুণ্ণ রেখে ন্যায়বিচার নিশ্চিত করবেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com