ঢাকাSaturday , 26 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মপুকুরে ৩০টি পরিবারের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

Majharul islam ঢাকা
আপডেট: 26 September 2026, 19:06

পদ্মপুকুরে ৩০টি পরিবারের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

স.ম মুজাহিদ, পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব পাতাখালী নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গনে রোকেয়া মঈনুল আল রাহমাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ও বিধবা নারীদের স্বাবলম্বী করে তুলতে ৩০ টি অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে পদ্মপুকুর এবং গাবুরা দুই ইউনিয়নের সুবিধাবঞ্চিত অস্বচ্ছল ৩০ টি পরিবারের মধ্যে ১৫ টি পরিবারের নারীদের হাতে ১৫ টি সেলাই মেশিন এবং বাকি ১৫ টি পরিবারের নারীদের হাতে ২ টা করে ছাগল মোট ৩০ টি পরিবারের নারীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় অনুষ্ঠানে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রুহুল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতি সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সামাজিক দায়িত্ব। সেলাই মেশিন ও ছাগল পেয়ে উপকারভোগীরা নিজেদের আয় বাড়ানোর পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন।

এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে পাতাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস.এম সাইফুল্লাহ বলেন, এই ছোট পরিসরের সহায়তাকে কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলবেন।তিনি আরো বলেন আমরা চাই রোকেয়া মাঈনুল আল রাহমাহ্ ফাউন্ডেশনের এ ধরনের মহৎ উদ্যোগ যেন অব্যহত থাকে এবং উপকার ভোগিরা যেন সঠিক ভাবে ছাগল পালন করে এবং সেলাইয়ের কাজ করে তাদের পরিবারকে স্বচ্ছল করতে ভূমিকা রাখে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানের সঞ্চালক রোকেয়া মাইনুল আল রাহমাহ ফাউন্ডেশনের সদস্য জনাব শারাফাতুর রহমান বলেন, রোকেয়া মঈনুল আল রাহমাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।
আমরা আশা করি,এই সহায়তাকে কাজে লাগিয়ে অস্বচ্ছল পরিবার তথা যেন উপকারভোগীরা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকে সেই প্রত্যাশা রেখেছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীদের উপস্থিতিতে বক্তারা ভবিষ্যতেও অসচ্ছল মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খলিষখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩৬ টি ফ্যান ও ২০ টি সেলায় মেশিন বিতারন

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com