ঢাকাFriday , 23 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় হরিণের মাংস পাচারকালে দুই চোরাকারবারি আটক


June 23, 2023 10:46 pm
Link Copied!

কয়রা প্রতিনিধি : কয়রায় হরিণের মাংস পাচারকালে ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কয়রা থানার অধিনস্থ কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা ৫নং কয়রা গ্রামের দক্ষিনপাড়া এলাকা হতে তাদেরকে হরিণের মাংস সহ আটক করে।

আটককৃতরা হলেন, কয়রা উপজেলার দেয়াড়া গ্রামের আঃ হালিম শেখের পুত্র রোকনুজ্জামান (২৩) ও ৫নং কয়রা গ্রামের মৃত মেছের গাজীর পুত্র রাজু হুসাইন (৩৫)। তবে প্রত্যক্ষদর্শিদের সূত্রে জনা যায়, মাংস কিনে নিয়ে যাওয়ার পথে তাদেরকে আটক হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।