ঢাকাFriday , 23 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


June 23, 2023 10:49 pm
Link Copied!

কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী. কেককাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৩ জুন সকাল ১০টায় র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়, সরদার হারুন অর-রশিদ, প্রভাষক শাহাবাজ আলী, জিয়াদ আলী, খায়রুল আলম, সমরেশ মন্ডল, শাহাদাত হোসেন, যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, শ্রমীকলীগ নেতা মাষ্টার আঃ হালিম, আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিংকু, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দিন হিরো, সালাউদ্দিন, রায়হান কবির চঞ্চল, আবু দাউদ রনি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।