ঢাকাSunday , 28 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত

admin ঢাকা
আপডেট: 28 May 2023, 20:19

এম জালাল উদ্দীন। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান আলী শেখ,কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, সহকারী অধ্যাপক মইনুল ইসলাম, সুমন ঘোষ, খুলনা রিপোর্টাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com