মাহফিজুল ইসলাম আককাজ : ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দশরুপ (ভারত) আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মোৎসব অন্তরে তুমি কবি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় ভারতের কলকাতা বর্ধমান টাউন হলে কলকাতা মেডিকেল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সন্টু চেজারার সভাপতিত্বে মঙ্গল প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় ভারতের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও কলাকুশলী, দশরুপ এর সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
