ঢাকাThursday , 16 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ১৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 February 2023, 22:05

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে পাইকগাছা পৌরসভা চত্বরে বৃহস্পতিবার ১৩ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে, উক্ত বই মেলাটি চলবে ১৬ ফেব্রæয়ারি থেকে ২৮ ফেব্রæয়ারি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। বই মেলাটির আয়োজন করেছে পাইকগাছা পৌরসভা ও ‘তারুণ্য’ পাইকগাছা। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর ২টায় বই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জিয়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর গফফার মোড়ল, মহিলা কাউন্সিলর কবিতা রানী দাস, আসমা পারভীন, রাফেজা বেগম প্রমুখ। এদিকে বর্ণাঢ্য এই আয়োজনের বই মেলাতে উৎসব মুখর পরিবেশে বইয়ের স্টল গুলোতে বই প্রেমীদের ভিড় চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *