ঢাকাSaturday , 11 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বইমেলায় আহমেদ সাব্বির এর হাসির ছড়াগ্রন্থ ‘সামান্য ব্যাপার’

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 February 2023, 22:30

নিজস্ব প্রতিনিধি: একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ছড়াকার আহমেদ সাব্বির এর হাসির ছড়াগ্রন্থ ‘সামান্য ব্যাপার’।
রম্য ছড়াকার হিসাবে জনপ্রিয় আহমেদ সাব্বির তার ‘সামান্য ব্যাপার’ ছড়াগ্রন্থে সমসাময়িক মজার ঘটনা ও সমাজের চালচিত্র রম্য-হাসির ছন্দে ছড়ার মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপন করেছেন।
‘সামান্য ব্যাপার’ ইতোমধ্যেই পাঠকের মধ্যে সাড়া ফেলেছে।

বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনী ছায়াবীথি (স্টল নং: ৪৪৯-৪৫২)। ৮০ পৃষ্ঠার বইটিতে ছোট-বড় ৬৭টি ছড়া স্থান পেয়েছে। প্রসঙ্গত, এর আগে ছড়াকার আহমেদ সাব্বির এর চারটি ছড়াগ্রন্থ- ‘বৃষ্টিভেজা মিষ্টি সকাল’, ‘কাঠবিড়ালীর মেয়ে’, ‘মেঘ পাখি রোদ্দুর’ ও ‘দুরন্ত কিশোরের উড়ন্ত মন’ এবং তিনটি গল্পের বই- ‘টুই ও মুনিয়ার গল্প’, ‘পেটুক ভূত’ ও ‘রঙিন দিনের গল্প’ প্রকাশিত হয়েছে।
এর মধ্যে ‘দুরন্ত কিশোরের উড়ন্ত মন’ ছড়াগ্রন্থটির জন্য আহমেদ সাব্বির ২০১৯ সালের অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *