ঢাকাSunday , 5 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 February 2023, 21:42

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি খাল এলাকা থেকে ৩০কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার সময় বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা এ,বি,এম,হাবিবুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা নিয়মিত টহলকালীন সময় একটি নৌকা, ৩০ মাংস ও একটি মাছ ধরার পাশ জব্দ।

পাশের নাম অনুসারে মোঃ কাদের আলীর ছেলে ইউনুস আলী, কেরামত গাজীর ছেলে আলাউদ্দিন ও জিয়াদ গাজীর ছেলে সাহাদাত মাছ আহরণের আড়ালে দীর্ঘদিন হরিণ শিকার করছে বলে ধারণা বনবিভাগের। উদ্ধারকৃত মালামাল সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ীর নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী স্টেশন কর্মকর্তা এ,বি,এম, হাবিবুল ইসলাম। উদ্ধারকৃত মাংস বন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *