ঢাকাSaturday , 4 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় পুরস্কার পেল লিডার্স

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 February 2023, 21:32

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহসহ সমন্বিত পানি ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় পুরস্কার ‘জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ-২০২৩’ পেয়েছে দক্ষিনাঞ্চলের বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল এনভাইরনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্স সোসাইটি (লিডার্স)। এই উপলক্ষে শনিবার (০৪ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে পুরষ্কার বিষয়ে বিস্তার আলোচনা করেন লিডার্স’র নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

লিডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে লিখিত বক্তব্যে মোহন কুমার মন্ডল বলেন, গত ১৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কার ‘জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ-২০২৩’ প্রদান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির সরবরাহসহ পানি ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার পায় লিডার্স। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার হাতে পুরস্কার তুলে দেন। যে কাজের জন্য লিডার্স পুরস্কার পেয়েছে সেটির বিস্তারিত তুলে ধরে মোহন কুমার মÐল বলেন, উপকূলীয় এলাকায় সুপেয় পানি ও কৃষিকাজে সেচের পানির সংকট নিরসনে লিডার্স সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলেছে।

সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে তারা ১৮৫টি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ৬৫টি পিএসএফ, ১০টি এমএআর, ৫ হাজার ২৫০টি বায়োস্যান্ড ফিল্টার স্থাপন, ২১টি পুকুর খনন ও ২টি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এছাড়া কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনার উন্নতির জন্য ৭টি গভীর নলকূপ স্থাপন, ৩টি খাল খনন এবং ৬৯টি মিনি পুকুর খনন করেছে। উপকূলীয় অঞ্চলের অন্তত ১৫ হাজার ৮৮১ পরিবারের জন্য নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত হয়েছে। ভূ-পৃষ্ঠের এবং লবণাক্ত ভূ-গর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহারের কারণে প্রায় ৫০০ একর জমি শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনের আওতায় এসেছে। তিনি আরও জানান, টেকসই উন্নয়নের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দিতে ২০০৮ সাল থেকে অলাভজনক সংস্থা, ছোট ও মাঝারি আকারের উদ্যোগতাদের ‘জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ’ দেওয়া শুরু করে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মানবতাবাদের উত্তরাধিকার এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাস্বরূপ এই পুরস্কারটি তার নামে নামকরণ করা হয়। প্রতি বছর বিজয়ীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়। মোহন কুমার মÐল আরও বলেন, এই পুরস্কার প্রাপ্তি লিডার্সের কার্যক্রমকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সহায়তা করবে। পাশাপাশি উপকূলীয় মানুষের সংকট নিরসনে সরকার এবং সকল উন্নয়ন সহযোগি ও দাতা সংস্থাগুলোকে সমন্বিত ও গতিশীল উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যকরী কমিটির সদস্য প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, সদস্য রনজিত কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাব,উপজেলা রিপোর্টার্স ক্লাব এবং অনলাইন নিউজ ক্লাবের সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com