ঢাকাSaturday , 4 February 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে সাতক্ষীরার জান্নাত


February 4, 2023 9:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে আফ্রিকার তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরার বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জান্নাতুল মাওয়া তানজানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
বিমানটি কাতারের দোহা হয়ে তানজানিয়ায় ক্লিমানজারো এয়ারপোর্টে পৌঁছাবে।

এ ফোরামের প্রথম দিনে জান্নাতুল মাওয়া জলবায়ু মুভমেন্ট সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ
বিষয়ে একটি আলোচনা করবেন এবং নারীদের জলবায়ুর সুবিচার নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে তুলে ধরবেন।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জলবায়ু কর্মীরা এই ফোমারে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
আগামি ৬ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফোরাম চলবে।

জান্নাতুল মাওয়া ২০১৯ সাল থেকে কমিউনিটির নারীদের নিয়ে সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ নিয়ে স্টাইক করে আসছে। যেটি বিশ্বব্যাপি সমাদৃত হয়েছে।
জান্নাতুল মাওয়া সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর এলাকার আব্দুল জব্বারের মেয়ে ও অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের ছোট বোন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।