ঢাকাSaturday , 4 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গাঁজাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 February 2023, 21:01

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ বাবলু গাইন (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ওই যুবক উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামের শামসুর গাইনের ছেলে।

থানা সূত্র জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম ও সহকারী উপ-পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ী বাজার সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় ২৫০ গ্রাম গাঁজাসহ বাবলু গাইনকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, আটকৃত আসামিকে শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *