ঢাকাFriday , 3 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ খেলায় সেবা সংঘ ৩৪ রানে জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 February 2023, 20:44

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর আজকের দিনের খেলা সেবা সংঘ বনাম সুলতানপুর ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সেবা সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে ১০টি উইকেট হারিয়ে ১২৩ রান করে। দলের মাহাবুব ৩৩ রান করে।

প্রতিপক্ষের আলমগীর ও দিপু ৩টি করে উইকেট লাভ করে। জবাবে সুলতানপুর ক্লাব ব্যাট করতে নেমে ২৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান করে। প্রতিপক্ষের আসাদ নিলয় ও ইমরান ৩টি করে উইকেট লাভ করে। ফলে সেবা সংঘ ৩৪ রানে জয়লাভ করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সেবা সংঘের ইমরান। আগামীকাল গণমুখী সংঘ বনাম ইউনুছ আলী স্মৃতি সংসদ এর মধ্যে খেলা সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *