ঢাকাThursday , 2 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দৈনিক গণমুক্তি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 February 2023, 22:12

প্রেস বিজ্ঞপ্তি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় দৈনিক ‘দৈনিক গণমুক্তি’ পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) বেলা ১২ টায় জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটাসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম নূর ইসলামের সভাপতিত্বে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন সাংবাদিক আমিরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন দৈনিক গণমুক্তি পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবীর হোসেন লিয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ সাধারণ সম্পাদক মোহম্মাদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোঃ আবুল কালাম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক এবং জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মোঃ আমিরুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দি বাংলাদেশ নিউজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহকারী সম্পাদক এড. আব্দুল্লাহ আল হাবিব। অনুষ্ঠানে বক্তারা দৈনিক গণমুক্তি পত্রিকার উত্তোরত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *