ঢাকাThursday , 2 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 February 2023, 22:19

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নে প্রবীন প্রতিবন্ধীদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম গাবুরা ইউনিটের আয়োজনে স্বাস্থ্য ক্যাম্পে ১২৪ জন ব্যক্তি সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য ক্যাম্পে সেবা প্রদান করেন ঢাকা মেডি এইড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন, নিউরো মেডিসিন ও হৃদরোগ অভিজ্ঞ ডা: মুজাহিদুল ইসলাম (সাঈদ) এমবিবিএস (রাজ)।

স্বাস্থ্য ক্যাম্প বিষয়ে সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বছর জুড়ে বিভিন্ন সময়ে এ ধরণের ক্যাম্পের আয়োজন করে থাকি। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিটের কার্যকরী সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সদস্য নাইম, গাবুরা ইউনিটের সদস্য আল মামুনসহ গাবুরা ইউনিটের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *